বুধবার ১৮ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এড. এম এ মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সঞ্জয় শীল,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Nomination papers collected for BNP nominated candidate Ed. MA Mannan in Brahmanbaria-5 constituency
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এড. এম এ মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ / ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে উপজেলা নির্বাচন কমিশনার স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন স্থানিয় বিএনপি’র নেতাকর্মীরা।

এ সময় নির্বাচন কমিশন অফিসের বাইরে উপজেলা পরিষদের ভেতর বিএনপি’র নেতাকর্মীদের ঢল নামে।

এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিন, ছাত্র বিষয়ক সম্পাদক তন্ময় আল নিলয়, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা যুব দলের সভাপতি প্রার্থী মঞ্জুরুল ইসলাম মজনু, তাঁতী দলের সভাপতি ইফতেখার খান মামুন, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম ইউনুস, বিএনপি নেতা কামাল হোসেন, মোবারক হোসেন, মো. আবুল হোসেন, মো. আলমগীর হোসেন, ডা. ইদ্রিসসহ অন্যান্যরা।

মো. জাবেদুল ইসলাম জাবেদ বলেন, ধানের শীষের কাণ্ডারি, নবীনগরের গণ মানুষের নেতা এডভোকেট এম এ মান্নান সাহেবের পক্ষে আমরা আজকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি।

মো. মঞ্জুরুল ইসলাম মজনু বলেন, ইনশাল্লাহ, আমরা নবীনগর উপজেলা বিএনপি ও নেতাকর্মীরা ধানের শীষের বিজয়ে এডভোকেট এম এ মান্নান সাহেবের জন্য ভেদাভেদ ভুলে গিয়ে কাজ করবো। জয় আমাদেরই হবে। আমিন।

আরও পড়ুন