
ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনভর এই বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ২ কোটি ১১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি এবং একটি পিকআপসহ বাসমতী চাউল জব্দ করা হয়। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এটি একটি বড় ধরনের সাফল্য।









