
শরিফুল ইসলাম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) রাতে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ফায়ার সার্ভিসের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হিসেবে দুটি রানদা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মোঃ মোস্তফার ছেলে শিপন (২২), লস্কর পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন আনার (৩৭) এবং ইসলামাবাদ এলাকার ধন মিয়ার ছেলে বাবলু মিয়া।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন আনারের কাছ থেকে সরাইলের উচালিয়াপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে ভুক্তভোগী ইফাজ উদ্দিন মৃদুলের কাছ থেকে ডাকাতি করা ১২০০ টাকা ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পরদিন (২৭ জানুয়ারি) আরও এক সদস্য বাবলু মিয়াকে একটি ছোরা'সহ গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, এ তিন আসামির বিরুদ্ধে সরাইল থানা ও আশপাশের থানায় একাধিক মামলা রয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ডাকাত দলের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা পুলিশের এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং ডাকাতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC