বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আতিকুল ইসলাম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার ১/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মিজানুর রহমান (৭০) নামের এক মাদক ব্যবসায়ীকে দুই কেজি গাঁজা’সহ গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৪ টায় উপজেলা সদর ইউনিয়নের কুট্টাপাড়া ব্যাগ ফ্যাক্টরি সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মাদক পাচারের সময়ে আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মিজানুর বিজয়নগর উপজেলার দুলালপুর এলাকার হাজী বাড়ির মৃত ইব্রাহিম আলীর ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছেন তারা।

আরও পড়ুন