
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর দক্ষিন পাড়া রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকের বিস্তার রোধ ও জনসচেতনতায় গ্রামবাসীর উদ্যোগে মিটিং অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ( ২২ ফেব্রুয়ারি) অভিনব কায়দায় মাদক বিক্রি ও সেবনের আস্তানা গুড়িয়ে দিয়েছিলো স্থানিয় এলাকাবাসী। এলাকায় মাদকের এমন আস্তানা দেখে হতভম্ব গ্রামবাসী মাদকের বিস্তার রোধ, চুরি ও জনসচেতনতায় সোচ্চার হয়ে উঠে। এর-ই ধারাবাহিকতায় সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সুরুজ খানের সভাপতিত্বে, সাবেক প্যানেল মেয়র কবির হোসেন কমিশনারের আহ্বানে ও মুকসুদ আলী খানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সদস্য আওয়াল সরকার (সৌদি আরব প্রবাসী), যুবদল নেতা সৈয়দ নাহিদুজ্জামান নাহিদ, যুবদল নেতা আগের সরকার, যুবদল নেতা মকবুল খন্দকার, নবীনগর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি সুমন খন্দকার, পৌর কাউন্সিলর পদপ্রার্থী জয়নাল হক, , কাউন্সিলর দাউদ আলম শ্যামলসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত গ্রামবাসী মাদকের ভয়াবহতা রোধে করনীয়, সচেতনতা বৃদ্ধি ও চুরি রোধে পদক্ষেপ নেয়ার দাবি জানানোর পাশাপাশি সকলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার কথা জানান।








