শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বিএনপি’র নেতার শুভেচ্ছা বিনিময়

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Greetings from the leader of Nabinagar Municipality BNP in Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বিএনপি'র নেতার শুভেচ্ছা বিনিময়

দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রামের পর স্বৈরাচারী শেখ হাসিনার পতন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকে নিরংকুশ বিজয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. ইসরাফিল হোসেন স্থানীয়দের সাথে বিজয় উদযাপন ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

পবিত্র মাহে রমজানে সাধারনের মানুষের দূর্ভোগ লাঘবে কাজ করার পাশাপাশি তিনি মহান ২১ শে ফেব্রুয়ারি-এর শুভেচ্ছা জানিয়ে যথাযথ মর্যাদায় সকলকে পালনের আহ্বান করেন।

মো. ইসরাফিল হোসেন বলেন, মহান আল্লাহর অশেষ রহমত, আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি। এই সুন্দর ও সৌহার্দ্য যাতে আমরা কাজে লাগিয়ে নিজের মা-মাটি, মানুষের কল্যানে কাজ করতে পারি।

আরও পড়ুন