মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত-১

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - 1 killed in football match in Nabinagar, Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত-১/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে গত কাল বিকালে (০১ ফেব্রুয়ারি ২০২৬) স্থানিয় খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে মুস্তাকিম মোরাদ (১৫) কে ছু্রিকাঘাতে হত্যা করেছে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে ফাহিম (১৫)।

জানা যায়, ফাহিমের সাথে মোবারকের (১২) ফুটবল খেলায় কথা কাটাকাটি হলে মোবারকের বড় ভাই মুস্তাকিম জানতে পেরে ফাহিমকে ধমক দিলে, ফাহিম উত্তেজিত হয়ে সাথে থাকা ছুরি দিয়ে মুস্তাকিম মোরাদদের বুকে আঘাত করে। এতে রক্তক্ষরণ হয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়।

সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এস আই কামরুল ইসলাম, ঘটনার সত্যতা স্বীকার করে উপরোক্ত বর্ণনা দেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন