
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানিয় নেতাকর্মীদের সাথে উপজেলা বিএনপি’র মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা দাবি জন সাধারনের ঘরে ঘরে পৌঁছে দেয়া ও সাংগঠনিক বিষয় নিয়ে এ সময় আলোচনা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উত্তর মার্কেটস্থ উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি, ধানের শীষের দলীয় মনোয়ন প্রত্যাশী এডভোকেট এম এ মান্নান, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসে রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক তন্ময় আল নিলয়, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, ডা. মহিনসহ অন্যান্যরা।









