
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৭ মার্চ ২০২৫) সকাল ১১টায় কসবা থানার এসআই মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কুটি ইউনিয়নের কুটি চৌহমনী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মা-অটো মোবাইল ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে মো. হোসাইন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কসবা উপজেলার গানপুর এলাকার বাসিন্দা।
তল্লাশির সময় হোসাইনের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিত সাক্ষীদের সামনে মাদকগুলো জব্দ করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










