
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১৯২ ক্যান বিদেশি রেডবুল (Red Bull) এনার্জি ড্রিংকসসহ মো. বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. বিল্লাল হোসেন কসবা উপজেলার কান্দারপাড় গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. কালু মিয়া।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় বিল্লাল হোসেনের কাছ থেকে ১৯২ ক্যান বিদেশি রেডবুল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা এসব ক্যান বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কসবা থানায় একটি মামলা করা হয়েছে।








