মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের একাধিক কমিটির ১৮ নেতাকর্মী বহিষ্কার

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Chhatra Dal
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ছাত্রদলের একাধিক কমিটির ১৮ নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। গত রবিবার (০২ ফেব্রুয়ারি ২৬) জেলা ছাত্রদলের শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমির চক্রবর্তী স্বাক্ষরিত প্যাডে বহিষ্কারাদেশের প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে।

বহিস্কৃত হলেন জেলা শাখার অধিনস্ত ও নবীনগর উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, নবীনগর উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক গোলাম সামদানি হৃদয়, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক সাদ সজিব, নবীনগর পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আরিয়ান জাহিদ, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের সভাপতি জিহাদুল ইসলাম জিহাদ, শিবপুর ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মারুফ, শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাকসুদুল হক, বড়িকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলিফ আহম্মেদ, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ইউসুফ, আলিমউদ্দিন জোবেদা অর্নাস কলেজের সভাপতি মেহেদী সরকার, নবীনগর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক রবিন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সুমন আহম্মেদ, রতনপুর ইউনিয়ন ছাত্রদলের ঝিনুক, সাবেক সাধারণ সম্পাদক রাকিব, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ তৌফাজ্জল হোসেন তুহিন, শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রায়হান সিকদার, সাবেক সদস্য অলিউর রহমান নয়নসহ শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সকল প্রাথমিক সদস্যকে আপতত সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ নিয়ে বহিষ্কৃত ছাত্রদলের একাধিক নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে ক্ষোভ-হতাশা ও আত্মতুষ্টিমূলক পোস্ট করতে দেখা গেছে।

সাবেক ছাত্রদল নেতা রুবেল আকরাম তার ফেসবুক আইডিতে লিখেছেন, আজকের বহিষ্কার,বহিষ্কার নয় বরং ছাত্রদল বিলীনের অপচেষ্টা।

সাবেক ছাত্রদল নেতা আপেল মাহমুদ বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, বহিষ্কার রাজনীতির একটা অংশ।

আরও পড়ুন