
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রুসুল্লাবাদ ইউনিয়নের রুসুল্লাবাদ গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেনকে (৩০) হত্যার চেষ্টায় ঘটনায় একই এলাকার মো. নাজিম (৩০) কে আসামী করে ভুক্তভোগীর মা কুহিনুর বেগম (৫১) নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ আনুমানিক সকাল ৮ টার দিকে বাসায় থাকা নিয়ে মনোমালিন্যকে কেন্দ্র করে মো. নাজিম ধারালো অস্ত্র নিয়ে মোশারফ হোসেনের বাড়ির ছাদ বেয়ে ঘরে ঢুকে মোশারফ হোসেনকে ঘুমন্ত অবস্থায় জবাই কালে মোশারফ হোসেনের চিৎকারের সবাই রুমে ঢুকে।
এ সময় মো. নাজিম ভয় দেখিয়ে সবাইকে ফাঁকি দিয়ে ঘর থেকে তৎক্ষনাৎ পালিয়ে যায়। পরে মোশারফ হোসেনকে গলা কাঁটা অবস্থায় নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তারগণ তাকে ঢাকায় রেফার করেন।
এ ঘটনায় মোশারফ হোসেনের গলায় ৪৮ টি সেলাই করতে হয়েছে বলে জানা যায়। পরে গত ১৩ মার্চ রাতে ঢাকা থেকে ফিরে মোশারফ হোসেনের মা বাদী হয়ে নবীনগর থানায় এ অভিযোগ করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি, এছাড়া ঘটনার খবর পেয়ে আমাদের বিট পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। আমরা চেষ্টা করছি অতি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের জন্য।






