বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬

বেরোবিতে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি

Rising Cumilla - RU's 'A' unit admission test held in Berobi
বেরোবিতে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আঞ্চলিক ৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়।

প্রথম শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কেন্দ্রে ৩ হাজার ২০০ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪ হাজার ৫৩০ জন এবং দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তিন পরীক্ষা কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯৬.১৬%।

দ্বিতীয় শিফটে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কেন্দ্রে ৩ হাজার ২১৭ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪ হাজার ৫৩৬ জন এবং দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তিন পরীক্ষা কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯৬.৩০%।

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় উপাচার্য জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বেরোবি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩টি পরীক্ষাকেন্দ্রে উপস্থিতির হার সন্তোষজনক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বেরোবি উপাচার্য।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম মিয়া, বেরোবি রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন

আরও পড়ুন