বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

বাইউস্টে অনুষ্ঠিত হল “সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব”

রাইজিং কুমিল্লা অনলাইন ও ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla -Civil Engineering Festival 2025 held in Bayust
বাইউস্টে অনুষ্ঠিত হল “সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব"/ছবি: বাইউস্টের সৌজন্যে

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাস্তব প্রকৌশলগত অভিজ্ঞতা অর্জন, দলগত ভাবে কাজ করার দক্ষতাকে আরও শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ‘সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বাইউস্ট -এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর আয়োজনে সমাপনী অনুষ্ঠান, সনদপত্র ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ওই উৎসব শেষ হয়।

এতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) কুমিল্লা এর মোট ৮০ জন শিক্ষার্থী ট্রাস ব্রীজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এই অনুষ্ঠানের উদ্দ্যেশ্য ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব প্রকৌশলগত অভিজ্ঞতা অর্জন, দলগত ভাবে কাজ করার দক্ষতাকে আরও শক্তিশালী করে তুলবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী দল ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সভাপতিত্ব করেন বাইউস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

আরও পড়ুন