রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মোস্তাফিজুর রহমান

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Mostafizur Rahman appointed as Joint General Secretary of Bangladesh Human Rights Commission Comilla Metropolitan
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মোস্তাফিজুর রহমান/ছবি: প্রতিনিধি

‎বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুমিল্লা আইটি ভিশন ইনস্টিটিউট এর চেয়ারম্যান ও ষাইটশালা দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি এস.এম মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকাল ১০টায় ঢাকায় মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে কুমিল্লা মহানগরীর ৫২ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে অধ্যাপক তারিকুল ইসলামকে সভাপতি, গোলজার হোসেনকে সাধারণ সম্পাদক ও এস.এম মোস্তাফিজুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আগামী ২০২৬-২০২৭ (২ বছরের) জন্য এই নব-নির্বাচিত কমিটি অনুমোদন করা হয়।

এসময় মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার, ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ ভূইঁয়াসহ নব-নির্বাচিত কমিটির নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার আশা করে বলেন, আগামীদিনে মানবতার পক্ষে সম্মিলিতভাবে এই কমিটি কাজ করবে এবং এই ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুন