বুধবার ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Mostaqur Rahman is the new Governor of Bangladesh Bank.
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান/ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। তিনি বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন।

পেশাগত জীবনে মোস্তাকুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ফাইন্যান্স বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। এরপর ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

চাকরি জীবনে তিনি ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (এফআরটিএমডি) এবং ফিনান্সিয়াল ইন্টেগরিটি ও কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি)-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এ অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

মোস্তাকুর রহমানের বাড়ি খুলনা জেলার দিঘলি উপজেলার দেয়াড়া গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

আরও পড়ুন