শুক্রবার ৬ মার্চ, ২০২৬

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ২০০ কেজির বোল মাছ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Racing Comilla - 2 parties clash over money in Brahmanbaria, toe injured
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ২০০ কেজির বোল মাছ/ছবি: সংগৃহীত

টেকনাফের সেন্টমার্টিনের পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় জেলের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিশাল বোল মাছ। মাছটি নিয়ে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশের বাজারে মাছটি কেটে বাজারদর অনুযায়ী এর দাম নির্ধারণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (০৫ মার্চ) সন্ধ্যায় মাছটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী মৎস্য ঘাটে তোলা হয়। পরে মাছটি বরফ দিয়ে সংরক্ষণ করে আল গালিব ফিশিং ফিশারিতে রাখা হয়।

মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, মো. রাসেলের মালিকানাধীন একটি ট্রলার গত ৩ মার্চ টেকনাফ বোটঘাট থেকে সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারটি সেন্টমার্টিনের পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় জাল ফেললে সেখানে বড় আকৃতির বোল মাছটি ধরা পড়ে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারটি মাছসহ টেকনাফে ফিরে আসে।

তিনি আরও বলেন, “আমি এবং জাফর মিলে মাছটি খরচসহ প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটির ওজন প্রায় ২০০ কেজি।”

এ বিষয়ে টেকনাফ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলম বলেন, বর্তমানে টেকনাফের জেলেরা সাগর থেকে বেশ কিছু বড় ও সুস্বাদু মাছ পাচ্ছেন। এতে তারা খুবই আনন্দিত। সাগরের নিয়মকানুন মেনে জাল ফেলার কারণেই তারা এমন সাফল্য পাচ্ছেন।

আরও পড়ুন