শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ফেনী মুক্ত দিবসে জেলা স্বাস্থ্য বিভাগের শ্রদ্ধা ও র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - District Health Department's tribute and rally on Feni Liberation Day
ফেনী মুক্ত দিবসে জেলা স্বাস্থ্য বিভাগের র‍্যালি/ ছবি: সিভিল সার্জনের কার্যালয়, ফেনীর সৌজন্যে

আজ শনিবার ( ৬ ডিসেম্বর ) ফেনী মুক্ত দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফেনী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন, ডা. রাশেদুল হাসানসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে মান্যবর সিভিল সার্জন মহোদয় জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের এই শ্রদ্ধা নিবেদন ও অংশগ্রহণ অনুষ্ঠানস্থলে উপস্থিত সবার মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করে।

আরও পড়ুন