শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ফেনীতে চুরি হওয়া ১১ গরু উদ্ধার, অভিযানে দুইজন গ্রেফতার

রাইজিং কুমিল্লা প্রতিবেদন

Rising Cumilla - Police raid in Feni's Sonagazi, recover 11 stolen cows, arrest 2
ফেনীতে চুরি হওয়া ১১ গরু উদ্ধার, অভিযানে দুইজন গ্রেফতার/ছবি: জেলা পুলিশ ফেনীর সৌজন্যে

ফেনীতে পুলিশের অভিযানে চুরি হওয়া ১৬ গরুর মধ্যে ১১টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একাধিক অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও চারজন আসামিকে আদালতে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফেনী জেলা পুলিশ।

পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর ভোর আনুমানিক ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সোনাগাজী থানাধীন ০৫নং চর দরবেশ ইউনিয়নের পূর্ব চর সাহাভিকারী এলাকার বাসিন্দা মো. শাহাআলমের গরুর খামার থেকে অজ্ঞাতনামা চোরেরা ১৬টি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শাহাআলম সোনাগাজী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।

মামলার তদন্তকালে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ০৬ জানুয়ারি কুমিল্লার বরুড়া থানাধীন আকুসাইর এলাকা থেকে ০১টি চোরাই গরুসহ একজন আসামীকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, পরবর্তীতে সোর্সের ধারাবাহিক তথ্যের ভিত্তিতে গত ১২ জানুয়ারি সোনাগাজী মডেল থানাধীন মতিগঞ্জ বাজার থেকে আরও ০১টি চোরাই গরু উদ্ধার করা হয়। একই সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ জানুয়ারি কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন চৌয়ারা গরু বাজার থেকে ০১টি চোরাই গরু উদ্ধার করা হয় এবং সোহাগ (৩০), পিতা- ইদ্রিস, সাং- সানন্দকড়া (লতিফ সাহেবের বাড়ি), থানা- কচুয়া, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সানন্দকড়া, লতিফ সাহেবের বাড়ি এলাকা থেকে আরও ০৮টি চোরাই গরু উদ্ধার করা হয়।

উল্লেখ্য, উক্ত মামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন মোট ০৪ (চার) জন আসামীকে আদালতে গ্রেফতার দেখানোর আবেদন প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট আসামিদের কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা পুলিশ গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করে।

এছাড়া অবশিষ্ট ০৫টি চোরাই গরু উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত চোর চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন