বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২৬

ফেনীতে ডায়াগনস্টিক সেন্টার ও চক্ষু হাসপাতালকে শোকজ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Condolences to the diagnostic center and eye hospital in Feni
ফেনীতে ডায়াগনস্টিক সেন্টার ও চক্ষু হাসপাতালকে শোকজ/ছবি: মিডিয়া রিলিজ

নিয়মিত মনিটরিং ও সুপারভিশন কার্যক্রমের অংশ হিসেবে ফেনী সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিদর্শন টিম শহরের একটি ডায়াগনস্টিক সেন্টার এবং একটি বেসরকারি চক্ষু হাসপাতাল পরিদর্শন করে শোকজ করেছেন । 

বুধবার (১ এপ্রিল) পরিদর্শন শেষে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি সরকার নির্ধারিত স্বাস্থ্যসেবার মানদণ্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের নির্দেশনায় পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন, মেডিকেল অফিসার ডা. আমির খসরু, বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সমিতির সম্মানিত প্রতিনিধি জনাব হুমায়ুন কবির এবং সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জনাব মাইনউদ্দিন।

সিভিল সার্জন কার্যালয় জানায়, ফেনীর জনগণ যাতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যে ফেনী জেলার সিভিল সার্জন নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে।

আরও পড়ুন