শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ফেনীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Milad and prayer mahfil held in Feni to pray for Khaleda Zia's recovery
ফেনীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল/ছবি: সংগৃহীত

ফেনী জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রয়েছে।

গত বুধবার সন্ধ্যায় ছাগলনাইয়া কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে শ্রমিক দলের উদ্যোগে এবং বেতাগাঁ কেন্দ্রীয় জামে মসজিদে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাগলনাইয়া কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার।

মাহফিলে জেলা যুবদলের সদস্য ফজলুল বারী মহসীন, অহিদ উল্লাহ, হাফেজ মো. সোহরাব হোসেন, মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন ও যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুম মেম্বার, রাধানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল হক চৌধুরী মাহবুব চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন খোন্দকার, ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিনসহ অসংখ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, খালেদা জিয়ার নির্বাচনী এলাকা পরশুরামে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে পরশুরাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে ৫ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, পরশুরাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক হুমায়ূন হুজুর নোমানী, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

পরশুরাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম মজুমদার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আরও পড়ুন