সোমবার ২২ জুন, ২০২৬

পুলিশের পক্ষ থেকে ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে ইফতার বিতরণ

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী প্রতিনিধি

পুলিশের পক্ষ থেকে ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে ইফতার বিতরণ
পুলিশের পক্ষ থেকে ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে ইফতার বিতরণ। ছবি: নোয়াখালী প্রতিনিধি

পবিত্র মাহে রমজানে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আশ্রিত গরীব-দুস্থ রোহিঙ্গাদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প-৩ এ ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগীতায় রোহিঙ্গাদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তৈল বিতরণ করা হয়।

ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ৯ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ডইন্টেলিজেন্স) মো. নুরুল আফছার ভূঁইয়া, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এ.কে.এম ফসিহুর রহমান প্রমূখ।

মাহে রমজানে ভাসানচরের গরিব ও দুস্থ রোহিঙ্গারা ইফতার ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে উদ্ভাসিত হন এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

আরও পড়ুন