শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

‎পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর র‍্যালি

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Jamaat-e-Islami rally in Brahmanpara welcoming the holy month of Ramadan
‎পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর র‍্যালি/ছবি: প্রতিনিধি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান নের্তৃবৃন্দরা।

সমাবেশে বক্তারা বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস।

এ মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে দূরে থেকে ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা দেয়। সমাজে নৈতিক অবক্ষয় রোধ, দুর্নীতি পরিহার এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াতে রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরো বলেন, রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি আত্মসংযমের মাধ্যমে ব্যক্তি ও সমাজকে পরিশুদ্ধ করার এক অনন্য সুযোগ। সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলাই হওয়া উচিত সবার অঙ্গীকার।

এতে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান ভূইঁয়া, সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, চান্দলা ইউনিয়ন আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, সদর ইউনিয়ন আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, শিদলাই ইউনিয়ন আমীর মাওলানা আবু কাউছার সরকার, দুলালপুর ইউনিয়ন আমীর মাওলানা কাজী আব্দুল হান্নান সরকার, মালাপাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আইয়ুব খান পাঠান, ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আজাদ হোসাইনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা।

আরও পড়ুন