রবিবার ৮ মার্চ, ২০২৬

পথিকৃত চান্দিনার উদ্যোগে এতিম ও অসহায়দের নিয়ে দোয়া ও ইফতার

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Chandina's initiative to pray and break the fast for orphans and the helpless
পথিকৃত চান্দিনার উদ্যোগে এতিম ও অসহায়দের নিয়ে দোয়া ও ইফতার/ছবি: প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে এতিম ও অসহায়দের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পথিকৃত চান্দিনার উদ্যোগে শনিবার (০৭ মার্চ) সন্ধায় এই আয়োজন করা হয়।

দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাবিলপুর এলাকায় অবস্থিত মাহমুদিয়া আজিজিয়া মাদরাসায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেড বিল্ডার্স এর চেয়ারম্যান এ.এস.এম জাকিরিয়া ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বক্তারা বলেন, সমাজের এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজে সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে।

পরে মাদরাসার এতিম শিক্ষার্থী ও স্থানীয় অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের সদস্য, স্থানীয় যুবসমাজ এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন