
নিলামের মাধ্যমে আবারও ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে এই ডলার কেনা হয়েছে। এ নিলামে ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা।
চলতি ফেব্রুয়ারি মাসে এটি দ্বিতীয় দফায় ডলার কেনা। এ মাসে দুই দফায় মোট ৩৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন সময়ে একাধিক নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে এ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৪৩২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বা ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার কিনেছে।










