বুধবার ২২ এপ্রিল, ২০২৬

নাসিরনগরে পিএমকে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪০০ মানুষ

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে পিএমকে'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪০০ মানুষ
নাসিরনগরে পিএমকে'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪০০ মানুষ /ছবি: প্রতিনিধি

পিএমকের মাসব্যাপী ফ্রি মেডিকেল কার্যক্রমের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা শাখায় দিনব্যাপী এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

বুধবার (২২ এপ্রিল) সকালে পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকে’র নাসিরনগর শাখার কার্যালয়ে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়, যেখানে বিকাল পর্যন্ত চিকিৎসা নেন ৪ শতাধিক মানুষ ।

এ সময় চক্ষু, গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।অনুষ্ঠান পরিচালনা করেন পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকে’ এর নাসিরনগর শাখার ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম এ সময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা গ্ৰহণ করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।

আরও পড়ুন