
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জিনোদপুর ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী মো. সোহেল আহমেদ ওরফে টাইগার সোহেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে সন্ত্রাস বিরোধী আইনে জেলা সদর কারাগারে বিজ্ঞ আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. সোহেল আহমেদের বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে।
নবীনগর থানা ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. মোর্শেদুল ইসলাম চৌধুর জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা মো. সোহেল আহমেদকে সন্ত্রাস বিরোধী আইনে চালান করা হয়েছে।









