বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

নবীনগরে মাদ্রাসায় ঢুকে কোরআন পোড়ানোর ঘটনায় যুবক আটক

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে মাদ্রাসায় ঢুকে কোরান পুড়ানোর ঘটনায় যুবক আটক
নবীনগরে মাদ্রাসায় ঢুকে কোরান পুড়ানোর ঘটনায় যুবক আটক/ ছবি: প্রতিনিধি

নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়ীখলা গ্রামে মাদ্রাসায় ঢুকে কোরআন পোড়ানো ঘটনায় বায়েজিদ মিয়া (৩২) কে আটক করা হয়েছে। তিনি বাড়ীখলা গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার (২৮ নভেম্বর) মধ্য দুপুরে আনুমানিক ২টার দিকে স্থানীয় বাড়ীখলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় ঢুকে মাদ্রাসায় থাকা কোরআন শরীফ বায়োজিদ মিয়া পুড়িয়ে ফেলেন।

এ ঘটনা জানতে পেরে স্থানীয় মুসলমানরা তাকে গণধোলাই দিয়ে নবীনগর থানা পুলিশে দিয়ে দেন।

পরে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এছাড়া সে মানসিক রোগী বলে জানা যায়। সে কোরান পোড়ানো সময় কোরআনে ভুল আছে বলে দাবি করেন। এও নিয়ে সে ফেসবুকেও পোস্ট করে বলে জানা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) শাহীনুর ইসলাম বলেন, অভিযুক্ত বায়োজিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন