বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

দেশব্যাপী কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু, থাকছে না পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

Trading Corporation of Bangladesh (TCB)
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকিমূল্যে নভেম্বর মাসের পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর মালিবাগ পিডব্লিউডি কলোনী অডিটোরিয়ামে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে এ দফায় পেঁয়াজ বিক্রি করবে না টিসিবি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। উপকারভোগীরা ৭০ টাকা দরে সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন।

তবে চিনি সব পয়েন্টে পাওয়া যাবে না। প্রাপ্যতাসাপেক্ষে কয়েকটি স্থানে বিক্রি করা হবে। তবে কোন কোন এলাকায় চিনি বিক্রি হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে এবার পেঁয়াজ বিক্রি করছে না টিসিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ডিলারের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে হবে ফ্যামিলি কার্ডধারীদের।

আরও পড়ুন