মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

ডেঙ্গুতে মৃত্যু আরও ২ জনের, হাসপাতালে ভর্তি ৪৪৫

রাইজিং ডেস্ক

Rising Cumilla -3 more people die of dengue in a day 492 hospitalized
একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩ জন/প্রতীকি ছবি/সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৪৫ জন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৪৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৯ জন, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, বরিশাল বিভাগে ৭৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১ হাজার ৪৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে মোট ১২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন