শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ৭টি ইউনিট কাজ করছে নিয়ন্ত্রণে

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Fire at chemical godown in Tongi, 7 units working under control
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ৭টি ইউনিট কাজ করছে নিয়ন্ত্রণে/ছবি: সংগৃহীত

সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীর সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ জন কর্মীসহ মোট ৬ জন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে ওই কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন নেভানোর সময় একটি বিস্ফোরণ ঘটলে ফায়ার সার্ভিসের ৫ জন কর্মী দগ্ধ হন।

তাদের সঙ্গে আরও একজন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, এই ঘটনায় ফায়ার সার্ভিসের একজন কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আগুন নেভানোর কাজ এখনো চলছে।

আরও পড়ুন