মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল

রাইজিং ক্যাম্পাস

Rising Cumilla - National University
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে পরীক্ষার ফরম পূরণ করে তা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে পারবেন।

এছাড়া শিক্ষার্থীদের তথ্য (ডাটা) নিশ্চায়নের জন্য কলেজ কর্তৃপক্ষকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কলেজ কর্তৃক পরীক্ষার ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রম হলে ফরম পূরণসংক্রান্ত সকল কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই সংশ্লিষ্ট পরীক্ষার্থী ও কলেজসমূহকে নির্ধারিত সময়ের মধ্যেই যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে গত ৯ ডিসেম্বর প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন