শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

‎জনকল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য: এস.এম মোস্তাফিজুর রহমান

‎জনকল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য: এস.এম মোস্তাফিজুর রহমান/ছবি: প্রতিনিধি

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

জনকল্যাণে কাজ করা একটি ঈমানী দায়িত্ব। জনগনের খেদমত করলে আল্লাহ’তায়ালা খুশি হয়। জীবনের শেষ সময়টুকু ষাইটশালা গ্রামবাসীর জন্য কাজ করতে চাই।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামবাসীর সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও ষাইটশালা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি এস.এম মোস্তাফিজুর রহমান এই কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে এই এলাকার জনগনের খেদমতে কাজ করবো। তরুণ যুবকদের জন্য আগামীতে এলাকায় খেলার মাঠ তৈরী করে দেওয়া হবে। সভায় হাজী শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও মোঃ বাছির আলম ভূইঁয়া এর পরিচালনায় উপস্থিত ছিলেন মোঃ কাজী আরিফ, মোঃ ফুল মিয়া, মোঃ ইদ্রিস মিয়া, মোঃ আমির হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।

আরও পড়ুন