শনিবার ১৭ জানুয়ারি, ২০২৬

ছবি নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই চান ব্রাহ্মণবাড়িয়ার পর্দানশীল নারীরা

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Veiled womens of Brahmanbaria
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার কাউতলী নির্বাচন অফিসের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন পর্দানশীল নারীরা।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়া কাউতলী নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন: ইসরাত জাহান ও ফারহানা হক নামে দুই পর্দানশীল নারী।

এ সময় পর্দানশীল নারীরা বলেন, ‘যত অপরাধ বা যা কিছু হয়, আপনারা দেখেছেন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। সর্বক্ষেত্রে এনআইডি পাওয়ার ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে স্বচ্ছ প্রক্রিয়া। এই ক্ষেত্রে ছবি বাধ্যতামূলক নয়, আমরা চাই, ছবি ছাড়া শুধু ফিঙ্গারপ্রিস্টের মাধ্যমে যেন এনআইডি কার্ড দেয়া হয়। এই সময় তারা এনআইডি ব্যবস্থাপনার সমালোচনা করে তিন দফা দাবি তুলে ধরেন।’

এ দিকে এ সময় তারা নির্বাচন কমিশনারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্বারকলিপি দেন পর্দানশীল নারীরা।

দাবিগুলো হলো: বিগত ১৬ বছর ধরে যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার দিতে হবে। সবক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে। পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে।

আরও পড়ুন