বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ছড়া-কবিতা:মাদকদ্রব্য

শেখ সজীব আহমেদ

Rising Cumilla - Writing poetry
মাদকদ্রব্য / ছবি: সংগৃহীত

রাজাবাবু গাজা খেতো
এখন খাচ্ছে বাবা,
টাকা যদি না থাকে তার
পকেট মারে থাবা।

বাবা খেতে না পারলে ভাই
মাথা নষ্ট হয় তার,
যারে তারে টাকার তরে
ছুরি দিয়ে দেয় পার।

রাজাবাবুর মতো আছে
অনেকে ভাই এমন,
দিবানিশি চলছে তারা
তাদের মন চায় যেমন।

মাদক ব্যবসা গোপনে ভাই
করে যাচ্ছে যারা,
যুব সমাজ ধ্বংসের দিকে
নিয়ে যাচ্ছে তারা।

পাবে না কেউ খাবে না তাই
এমন সুদিন হবে-
মাদক তৈরির ঐ কারখানা
বন্ধ করো তবে।

 

নাম:শেখ সজীব আহমেদ
আউটশাহী, টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ
মোবাইল নম্বর:+৯৬০৯১২৩২৩১
আরও পড়ুন