
কুমিল্লার চান্দিনা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবার্ধনা দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার আধুনিক কমিউনিটি সেন্টারে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
এসময় ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৯৭ জন শিক্ষার্থী এবং এবছরের এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
এতে ছাত্র-ছাত্রীদের হাতে সনদপত্র, স্কুল ব্যাগ ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।
অনুষ্ঠানে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মোরশেদ আলম, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান, চান্দিনার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাছান, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুল কবির ভূইয়া। স্বাগত বক্তৃতা করেন- উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা।
চান্দিনার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফাতিহা বিনতে বশীর এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সমবায় অফিসার মোবারক হোসেন, লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ ওয়াজেদী, পানিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণপদ দেব, রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, রারিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন প্রমুখ।










