মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

চান্দিনায় উপজেলা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

চান্দিনায় উপজেলা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল
চান্দিনায় উপজেলা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল/ছবি: রাইজিং কুমিল্লা/ওসমান গনি

কুমিল্লার চান্দিনা উপজেলা-পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া-মুনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২ মার্চ) বিকেলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মিলনায়তনে বিএনপি নেতা অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি বিএনপি নেতা সুলতান মঈন আহমেদ রবিন।

এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী শাখাওয়াত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, অধ্যক্ষ আবু তাহের।

ছাত্রদল নেতা মো. সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মো. সফিকুল ইসলাম, অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা আবদুল গাফফার, মোবারক হোসেন মোবা, মো. খোকন, মো. সেলিম মিয়া, নূরুল ইসলাম ভূইয়া, ডা. তৌহিদুল ইসলাম, ছাত্রদল নেতা মো. মাহবুব আলম, মো. শওকত হোসেন, মো. পাভেল প্রমুখ।

আরও পড়ুন