শনিবার ৩ অক্টোবর, ২০২৬

চান্দিনায় আইসক্রিম খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, দোকানি আটক

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

প্রতীকী ছবি/সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে কামরুজ্জামান সোহেল (৪৫) নামের এক ৪৫ বছর বয়সী মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা সদরের পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ইন্দ্রারচর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত কামরুজ্জামান সোহেল ইন্দ্রারচর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।

ঘটনার বিবরণ দিয়ে শিশুটির অটোরিকশাচালক বাবা জানান, তিনি ইন্দ্রারচর এলাকায় বাসা ভাড়া থেকে সিএনজি চালিয়ে সংসার চালান। শুক্রবার সকালে তার মেয়ে ইন্দ্রারচর গাড়ির গ্যারেজসংলগ্ন সোহেলের মুদি দোকানে গেলে সে শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

পরে শিশুটি বাসায় গিয়ে কান্নাকাটি করলে পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানায়। কিন্তু কেউ কোনো পদক্ষেপ না নেওয়ায় সন্ধ্যায় তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, অভিযুক্ত সোহেল এর আগেও একাধিক শিশুর সঙ্গে এমন অনৈতিক কর্মকাণ্ড ঘটিয়েছে। তার নিজের মেয়ে বিয়ে দেওয়ার পরও এমন বিকৃত মানসিকতার পরিচয় দেওয়ায় স্থানীয়রা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার ঘটনাটি সত্য। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে

আরও পড়ুন