বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২৬

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Hotel owner fined for storing stale food in Chandpur
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা

চাঁদপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং বাসি খাবার সংরক্ষণ করায় একটি হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় শহরের ঢাকা হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানের সময় ফ্রিজে কাঁচা খাবারের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ করার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধ ধরা পড়ে।

অভিযুক্ত হোটেলের কর্তপক্ষ পুনরায় এমন অনিয়ম না করার অঙ্গীকার করেছেন। এছাড়া, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেটও বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। সহকারী পরিচালক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন