শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরে জাটকা রক্ষা অভিযানে ৩৫০ কেজি জাটকা জব্দ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - 350 kg of jatka seized in Chandpur jatka protection drive
চাঁদপুরে জাটকা রক্ষা অভিযানে ৩৫০ কেজি জাটকা জব্দচাঁদপুরে জাটকা রক্ষা অভিযানে ৩৫০ কেজি জাটকা জব্দ/ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুরের যৌথ অভিযানে মাছঘাট এলাকা থেকে ৩৫০ কেজি (৮.৭৫ মণ) জাটকা জব্দ করা হয়েছে।

মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে পরিচালিত বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

গতকাল রোববার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি জানান, কম্বিং অপারেশন উপলক্ষে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড ভোর ৫টা থেকে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মাছঘাট এলাকায় তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে কেউ জাটকার মালিকানা দাবি না করায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, পরে বিকেলে জব্দকৃত জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাদ্রাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

মির্জা ওমর ফারুক বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চারটি ধাপে পরিচালিত এই অভিযান আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

আরও পড়ুন