মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

গণমাধ্যম সংস্কার কমিটির সদস্যের সাথে নাসিরনগর প্রেসক্লাবের মতবিনিময়

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Nasirnagar Press Club exchange of views with members of the Media Reform Committee
গণমাধ্যম সংস্কার কমিটির সদস্যের সাথে নাসিরনগর প্রেসক্লাবের মতবিনিময়/ছবি: প্রতিনিধি

জাতীয় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আব্দাল আহমেদ এর সাথে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১শে জানুয়ারি) বিকাল ৪টার দিকে নাসিরনগর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রেসক্লাবের সভাপতি আছমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব, জাতীয় প্রেসক্লাবের সাবেক ২বারের সাধারণ সম্পাদক, জাতীয় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দাল আহমেদ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন, সাংবাদিক আদেশ চন্দ্র দেব, সুজীত কুমার চক্রবর্তী, কুমার প্রদীপ, আব্দুল কাদের সেন্টু, আশিকুর রহমান চৌধুরী পনি, তাকিউল ইসলাম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক তন্ময় আহমেদ, তোফাজ্জল মিয়া, ওয়ালী রহমান, সাইফুল ইসলাম।

প্রধান অতিথি সৈয়দ আব্দাল আহমেদ তার বক্তব্য বলেন, সাংবাদিকদের এই মহান পেশায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্ব রাখতে হবে।

আরও পড়ুন