
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে রোববার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন মো. রাশেদ খান।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) থেকে মো. রাশেদ খান বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের পক্ষ থেকে সবাই যেন মো. রাশেদ খানকে সর্বাত্মক সহযোগিতা করেন।









