
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটি ব্র্যাক হেলথ প্রোগ্রামের (প্রজেক্ট স্টাফ) আওতায় প্রোগ্রাম অফিসার (টিবি নিয়ন্ত্রণ) পদে জনবল নিয়োগ দেবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৭ এপ্রিল ২০২৬ থেকে এবং চলবে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
প্রতিষ্ঠান: ব্র্যাক
চাকরির ধরন: বেসরকারি (চুক্তিভিত্তিক)
পদ: প্রোগ্রাম অফিসার, টিবি নিয়ন্ত্রণ
বিভাগ: ব্র্যাক হেলথ প্রোগ্রাম (প্রজেক্ট স্টাফ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
যোগ্যতা
- যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
- মাসিক কর্মপরিকল্পনা তৈরিতে দক্ষতা থাকতে হবে
- পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বিস্তারিত তথ্য ও আবেদন লিংক পাওয়া যাবে ব্র্যাক-এর অফিসিয়াল ওয়েবসাইটে: https://www.brac.net
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৬









