মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - BNP nomination forms collected for Comilla-9 constituency
কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ/ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-৯ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন চেয়ারম্যান, আবু বকর সিদ্দিক চেয়ারম্যান এবং সাবেক সদস্য সৈয়দ শাহাদাৎ হোসেন।

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন