রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৬ আসনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর শুভেচ্ছা বিনিময়

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - BNP nominee exchanges greetings with traditionalists in Comilla-6 constituency
কুমিল্লা-৬ আসনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর শুভেচ্ছা বিনিময়

কুমিল্লা জেলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হক চৌধুরীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বিএনপি নেতারা কুমিল্লা নগরীর চকবাজার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের বার্ষিক মহোৎসব অনুষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তারা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাবেক প্যানেল মেয়র আব্দুস সালাম মাসুক, চকবাজার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক কালীপদ চক্রবর্তীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, “আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে একসাথে মিলেমিশে বাস করতে চাই। কোনো বিভেদ নয়, আমরা মিলেমিশে থাকবো।”

তিনি আরও বলেন, দেশে সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।

আরও পড়ুন