শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৬ আসনে মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৬ আসনে মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ/ছবি: কোলাজ রাইজিং কুমিল্লা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (কুমিল্লা সদর, সদর দক্ষিণ এবং কুমিল্লা সিটি কর্পোরেশন) সংসদীয় আসন থেকে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের নিকট হতে মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাক্কুর পক্ষে আইনজীবী গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, ‘মনিরুল হক সাক্কু সব সময় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করেছেন, সেই লক্ষে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এগিয়ে যাবেন।’

এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাস্টার, অজিত গুহ কলেজের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মিঠু, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আজাহার উদ্দিন বাপ্পি, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন মজুমদার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকরাম হোসেন ইকু ও আব্দুল হালিম এবং যুবদল নেতা জুয়েল রানাসহ মনিরুল হক সাক্কু সমর্থিত নেতাকর্মীরা

আরও পড়ুন