শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হলেন হাসনাত আব্দুল্লাহ

রাইজিং কুমিল্লা ডেস্ক

হাসনাত আব্দুল্লাহ/ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

আজ (বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

কুমিল্লা-৪ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭২ হাজার। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ভোট।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন। আর নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। আর হিজরা ভোটার ৩ জন।

আরও পড়ুন