বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ-এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে দেবিদ্বারের শহিদ পরিবার

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Martyr's family of Debidwar collects nomination papers in favor of Hasnat Abdullah in Comilla-4 constituency
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ-এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে দেবিদ্বারের শহিদ পরিবার / ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ-এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেবিদ্বারের শহিদ পরিবারের সদস্যরা।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেবিদ্বার এলাকার শহিদ পরিবারগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশনের নির্ধারিত দপ্তর থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় স্থানীয় শহিদ পরিবারের সদস্যরা ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন