শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল, টিকে গেল হাসনাত

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঋণ খেলাপির অভিযোগে ওই আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে, হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। অন্যদিকে, তারও আগে মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের আবেদন করেছিলেন হাসনাত আব্দুল্লাহ।

আজ শনিবার দিন নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে হাসনাতের উত্থাপিত ঋণ খেলাপির অভিযোগের সত্যতা পায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিএনপি প্রার্থীর করা অভিযোগ শুনানিতে গ্রহণযোগ্য প্রমাণিত না হওয়ায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

আরও পড়ুন