শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Abdul Gafur Bhuiyan
আবদুল গফুর ভূঁইয়া/ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (নাঙ্গলকোট–লাইমাই) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে এই সিদ্ধান্ত জানানো হয়।

ইসি সূত্র জানায়, দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে কুমিল্লা–১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। একই দিনে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় চট্টগ্রাম–২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।

এর আগে শনিবার ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির আরেক প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতাও বাতিল করেছিল নির্বাচন কমিশন।

প্রার্থিতা ফিরে পেতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আপিল শুনানির শেষ দিন ছিল রোববার। এদিন সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনের কার্যক্রম শুরু হয়। শেষ দিনে মোট ৬৫টি আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে কমিশনের।

উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া ৭২৩টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। শনিবার পর্যন্ত আট দিনে ৪১০ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অপরদিকে ২০০টি আবেদন বাতিল হয়েছে এবং ৩০টি আবেদন স্থগিত রাখা হয়েছে।

নির্বাচন তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন